অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ : নিহত ১, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম- বাবুল মিয়া (৬০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে। আহতদের মধ্যে ইমরান হোসেন, কাশেম মিয়া ও মোহাম্মদ হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মালবাহী ট্রাক ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিল। পথিমধ্যে রামরাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী আহত হন। পরে স্থানীরা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনার পথে বাবুল মিয়া মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ : নিহত ১, আহত ৩

আপডেট টাইম : ০৬:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫