পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

এবার ভারতীয় কূটনীতিকের কাছ থেকে ৩৮ হাজার ডলার জব্দ

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক কূটনীতিকের কাছ থেকে ৩৮ হাজার মার্কিন ডলার জব্দ করেছে শুল্ক বিভাগ। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন জানান, সন্ধীপন ভট্টাচার্য (৪৫) নামের ওই ব্যক্তি ঢাকায় ভারতীয় দূতাবাসের ভিসা কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর সঙ্গে থাকা স্কুল ব্যাগের মধ্যে এসব ডলার পাওয়া গেছে বলে তিনি জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ইন্ডিয়ান এয়ারলাইনসে করে সস্ত্রীক কলকাতায় যাওয়ার কথা ছিল এই কূটনীতিকের। তবে প্রয়োজনীয় কাগজপত্র তাঁর সঙ্গে না থাকায় এসব ডলার রেখে দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাকরি করতেন। উপার্জিত এসব অর্থই সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বলে শুল্ক কর্তৃপক্ষকে জানিয়েছেন সন্ধীপন ভট্টাচার্য। তবে তিনি দেশে চলে যাননি।

তিনি আরো জানান, কাগজপত্র দেখাতে পারলে জব্দ করা ডলার ছেড়ে দেওয়া হবে।

সম্প্রতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরিয়ার এক কূটনীতিকের কাছ থেকে অবৈধ সোনা আটক করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

এবার ভারতীয় কূটনীতিকের কাছ থেকে ৩৮ হাজার ডলার জব্দ

আপডেট টাইম : ০৬:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫