অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

ফারুক আহমেদ সুজন : রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় উত্তেজনা বিরাজ করছে।

রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু জানান, উপজেলার জাঙ্গীর এলাকায় আশরাফুল ইসলামের সাথে বিশ্বকাপ খেলা নিয়ে মানিক মিয়ার কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইছব মিয়া ও মালেক মিয়াকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে উভয়পক্ষের ইছব মিয়া, মালেক, আবুল বাসার, শামীম মিয়া, আল আমিন, মানিক মিয়া, আশরাফুল হক, শাকিল মাহমুদ, মামুন মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরিফ মিয়া, শরিফ মিয়া, আসাদ আলী, মহি, আশরাফুল হক, রাসেলকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংঘর্ষের সময় শরিফ ও আরিফ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলেও অভিযোগ পাওয়া গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

আপডেট টাইম : ০৩:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫