অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে ধলেশ্বরী নদীতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নদীতে ভেসে উঠলে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকের মো. সেলিম মিয়া (২৫)। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সমপুর গ্রামের দারদ আলীর ছেলে।

তিনি আরো জানান, শনিবার সকাল ৬টার দিকে শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে শাহ-সিমেন্ট ফ্যাক্টরীর জেটিতে নোঙর করা একটি ট্রলারে সিমেন্ট বোঝাই করছিল। ওই সময় প্রায় ১ হাজার বস্তা সিমেন্ট বোঝাই করার পর আকস্মিক ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবে যায়। এ সময় কয়েকজন শ্রমিক সাঁতরিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হয় ও ১ শ্রমিক নিখোঁজ থাকে।

খবর পেয়ে নৌ-পুলিশ ধলেশ্বরী নদীতে স্থানীয় ডুবুরী দিয়ে নদীর তলদেশে তল্লাশি চালায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে পুলিশ ওই লাশ উদ্ধার করে। নিমজ্জিত ট্রলারটি উদ্ধারে তৎপরতা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫