পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা ললিপপ খাওয়ানোর মতো’

ঢাকা : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “আন্দোলন নিয়ন্ত্রণ করতে সরকার ‘ললিপপ’ খাওয়ানোর মতো সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করলেও জনগণের ভোটে সরকারি দলের প্রার্থীর জেতার কোন সম্ভাবনা নেই বলে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করলে সরকার নির্বাচন স্থগিত করার পথ খুঁজবে।”

শনিবার বিকেলে অবস্থান কর্মসূচির ৫৩তম দিনে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

বঙ্গবীর বলেন, “গণতন্ত্রের মা-খালা-ফুপুরা গত ২৫ বছরে কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে ছাত্ররাজনীতি টে-ারবাজ, চাঁদাবাজদের হাতে তুলে দিয়ে জাতীয় নেতা সৃষ্টি হওয়ার পথকে রুদ্ধ করেছে। সেজন্যেই আগে নেতার ইচ্ছায় গু-ারা চলতে বাধ্য হতো আর এখন গু-াদের ইশারায় নেতারা চলে।”

শেখ হাসিনা ও খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, “এই দেশের মানুষকে আনন্দিত করার একটাই অস্ত্র আপনাদের হাতে আছে, সেটা হলো আলোচনা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জিততে পারলে মানুষ যে পরিমাণ আনন্দিত হতো, আপনারা আলোচনা করে শান্তি স্থাপন করলে দেশের মানুষ তার চাইতেও বেশী আনন্দিত হবে।”

বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, “আন্দোলন আপনার হাতে নেই, এটা সরকারি গোয়েন্দাদের হাতে। তাই এক্ষুণি হরতাল-অবরোধ প্রত্যাহার করুন।”

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ প্রমুখ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, দেশের বর্তমান সংকট উত্তরণে আলোচনায় বসতে এবং অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা ললিপপ খাওয়ানোর মতো’

আপডেট টাইম : ১০:২০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫