পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

১৯ সালের আগেই নির্বাচন দিতে বাধ্য হবে সরকার : মির্জা ফখরুল

বাংলার খবর২৪.কম:500x350_8e3bf3f013a104c1656e48451d7d4e08_35 ২০১৯ সালের আগেই নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের শক্তি দিয়েই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে। দেশের জনগণ বিএনপির সাথেই রয়েছে।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিজস্ব অনুষ্ঠান ‘মিট দ্যা প্রেস’-এ একথা বলেন তিনি।

সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা বলছেন সরকার ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তারা আসলে ভুলের স্বর্গে বাস করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে। তাদের জনসমর্থন নেই। সংলাপ তাদের করতেই হবে। রাজনৈতিক সঙ্কট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। হতে পারে না।

বিএনপি জঙ্গীদের মদদদাতা বলে সরকারের মন্ত্রী ও নেতাদের অভিযেগের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে ও বহির্বিশ্বে বিএনপির ভাবমর্যাদা ক্ষুন্ন করে আওয়ামী লীগ সমর্থন আদায়ের জন্যই এসব অপবাদ দিচ্ছে।

তিনি বলেন, বিএনপি কখনোই জঙ্গীবাদকে সমর্থন বা মদদ দেয়নি, বিশ্বাসীও নয়। দেশে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হলে জঙ্গীবাদের কোনো স্থান থাকবে না।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম আযাদ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

১৯ সালের আগেই নির্বাচন দিতে বাধ্য হবে সরকার : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৯:৪৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪