অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

যশোরে এনজিও কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

যশোর : যশোর শহরতলীর বাউলিয়া-হামিদপুর এলাকায় বিশ্বজিৎ ম-ল নামে এক এনজিও কর্মীকে গুলি করে তার কাছে থাকা কালেকশনের টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বিশ্বজিৎকে ২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার বাম বুকে এক রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশন ঝুমঝুমপুর শাখার ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত। তার বাড়ি অভয়নগর উপজেলার দামুখালি গ্রামে।

জাগরণী চক্রের ঝুমঝুমপুর শাখার ইনচার্জ নাহিদুল ইসলাম জানান, ক্ষুদ্র ঋণের টাকা সংগ্রহ করে বাইসাইকেলযোগে অফিসে ফিরছিলেন বিশ্বজিৎ। যশোর-নড়াইল সড়কের বাউলিয়া ও হামিদপুরের মাঝামাঝি এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা বিশ্বজিৎকে গুলি করে তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।

ছিনতাইকারীরা বিশ্বজিতের কাছ থেকে কত টাকা লুট করে নিয়েছে তা নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্টরা। তবে অফিস ইনচার্জ নাহিদুল ধারণা করছেন, বিশ্বজিতের কাছে ৪০-৪৫ হাজার টাকা থাকার কথা। দিনে সচরাচর এমন অংকের টাকাই তিনি কালেকশন করেন বলে জানান তিনি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. অজয় কুমার জানান, বিশ্বজিতের অবস্থা আশঙ্কাজনক।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

যশোরে এনজিও কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৬:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫