অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সালাহ উদ্দিনসহ নিখোঁজ ব্যক্তিদের জন্য আসকের উদ্বেগ

ঢাকা: বিএনপি নেতা সালাহ উদ্দিনসহ দেশের বিভিন্ন স্থানে নিখোঁজ ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রোববার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, “দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিখোঁজ হওয়ার সংখ্যা বেড়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে তাঁদের পরিবার অভিযোগ করেছে, সাদাপোশাকে আসা ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এসব ব্যক্তিদের আটক করে নিয়ে গেছেন। কিন্তুআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আটকের এসব অভিযোগ অস্বীকার করেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “বিভিন্ন স্থানে এ ধরনের ২০ জন ব্যক্তিকে আটকের অভিযোগ করেছে পরিবার। এঁদের অধিকাংশই বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদও রয়েছেন। তিনি ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসব ঘটনা অস্বীকার করে দায় এড়াতে চাইছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। কিন্তু নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার দায়িত্বও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের। সুতরাং তারা আটক করেনি, এ কথা বলে তারা দায়িত্ব এড়াতে পারে না বলেও বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যেন সাদাপোশাকে কাউকে আটক করতে না পারে, সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। এই নির্দেশ মানা হচ্ছে কি না, সেটি যাচাই করা উচিত। বিদ্যমান পরিস্থিতিতে এটি স্পষ্ট, সরকার মানবাধিকার কমিশনের এ সুপারিশ কার্যকর করেনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সালাহ উদ্দিনসহ নিখোঁজ ব্যক্তিদের জন্য আসকের উদ্বেগ

আপডেট টাইম : ০৭:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫