অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হাটখোলা সীমান্তে বাংলাদেশি চাষীদের সাড়ে ৩ বিঘা জমি ফেরত দিল বিএসএফ

জয়পুরহাট : জয়পুরহাটের হাটখোলা সীমান্তে বাংলাদেশি চাষীদের প্রায় সাড়ে ৩ বিঘা জমি ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সীমানা সোজা করার নামে গত ২১ জানুয়ারি ঐ জমি জোর পূর্বক দখল করে নিয়েছিল বিএসএফ।

সোমবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বাংলাদেশি চাষীদের ওই জমি ফেরত দেয় বিএসএফ।

প্রতক্ষদর্শী জানায়, সোমবার সকাল ১১টায় হাটখোলা সীমান্তের ২৮০ নং মূল পিলারের ১০ নং সাব পিলারের নিকটে এক পতাকা অনুষ্ঠিত হয়। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রাজ্জাক এবং ৭৫ বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার রুপিন্দ্র। এসময় তাদের সাথে বিজিবি ও বিএসএফ-এর অফিসারগণ ও উভয় দেশের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিবাদমান জমি সার্ভে করার পর বিএসএফ কর্তৃক দখলকৃত জমি থেকে নতুন সীমানা (আইল) ভেঙ্গে অপসারণ করা হয়। পরে ঐ জমির মালিকদেরকে তাদের দখল বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে বিএসএফ কর্তৃক দখল করে নেওয়া আবাদি জমি ফেরত পেয়ে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উচনা সোনাতলা গ্রামের হাফিজ উদ্দীন মন্ডলসহ গ্রামবাসী।

উল্লেখ, গত ২১ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হাটখোলা সীমান্তের উচনা সোনাতলা মৌজার ২৮০ নং মূল পিলারের ১০ নং সাব পিলার থেকে ১২ নং সাব পিলার পর্যন্ত স্টিপ ম্যাপ অনুযায়ী পিলার টু পিলার সোজা করতে গিয়ে বাংলাদেশি গরীব চাষীদের প্রায় সাড়ে ৩ বিঘা জমি দখল করে নেয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হাটখোলা সীমান্তে বাংলাদেশি চাষীদের সাড়ে ৩ বিঘা জমি ফেরত দিল বিএসএফ

আপডেট টাইম : ০৭:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০১৫