পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঝিনাইদহে পিকআপ উল্টে ৫ পুলিশ আহত

ঝিনাইদহ : ঝিনাইদহে পুলিশের পিকআপ ভ্যান উল্টে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের রাউতাউল এলাকায় বিটিভি রিলে সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্য। আহতরা হলেন-উপ-পরিদর্শক (সশস্ত্র) শহীদ, পুলিশ কনস্টেবল নাজমুল, দিলীপ, সাইফুল্লাহ ও মাসুদ রানা।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রাশীদুল হাসানকে নেওয়ার জন্য পুলিশ সদস্যরা একটি পিকআপ ভ্যানযোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বিটিভি রিলে সেন্টারের সামনে পৌঁছালে পিকআপ ভ্যানের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে চালকসহ গাড়িতে থাকা ৫ পুলিশ সদস্য আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিজ কর্মস্থলে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহে পিকআপ উল্টে ৫ পুলিশ আহত

আপডেট টাইম : ০৩:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫