অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

অমিক্রোনে যশোরে একজনের মৃত্যু

মনির হোসেন, বেনাপোল।
যশোরে নতুন ধরনের অমিক্রোন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেখ আমির হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ই জুন) ভোরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ওই রোগীর করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন।

৫ জুন আমির হোসেন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। কিন্তু সেখান শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যান। পরে ডাক্তার তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার র্যাপিড এন্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তার মৃত্যু হয়।

যশোরের সিভিল সার্জন মোঃ: মাসুদ রানা বলেন, এটি করোনা ভাইরাসের নতুন রূপ। তাই আতঙ্ক না হয়ে সবাইকে সচেতন হতে হবে। নিয়মিত মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন এ কর্মকর্তা।#

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অমিক্রোনে যশোরে একজনের মৃত্যু

আপডেট টাইম : ১১:২১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫