পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

এমপি’র সামনেই শ্যালককে পিটুনি : মান বাঁচাতে এলাকা ত্যাগ

নীলফামারী : নীলফামারীতে এমপি’র দেয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের ডিও লেটার পছন্দ না হওয়ায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের সামনেই তার শ্যালক ইউনুছ আলীকে পিটিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এ ঘটনার জন্য এমপিকেও এক হাত দেখে নিয়েছেন। অবস্থা বেগতিক দেখে মান বাঁচাতে তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করেন ওই সংসদ সদস্য।

সোমবার বিকেলে জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের খানকায়ে কেরামতিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের খানকায়ে কেরামতিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষা প্রকল্প উন্নয়নের আওতায় ৬০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে বহুতল ভবনের নির্মিত একতলা ভবন উদ্বোধন করতে যান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সেখানে ভোগডাবুড়ি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে জনৈক মমিনুল হক লুলুকে ডিও লেটার প্রদানের বিষয়ে প্রশ্ন তোলেন। এ সময় সংসদ সদস্যের শ্যালক ইউনুছ আলী (৪০) আওয়ামী লীগ নেতাদের উপর চড়াও হয়ে গালমন্দ করতে থাকেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে এমপি’র সামনেই তার শ্যালককে মারধর করে। অবস্থা বেগতিক দেখে মান বাঁচাতে এমপি তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের জানান, গত দুই দফায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন মমিনুল হক লুলু। শিক্ষক নিয়োগ নিয়ে তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ রয়েছে। এবার ওই বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হবে। সেখানে আওয়ামী লীগের ৫ জন সভাপতি প্রার্থী থাকলেও এমপি দলীয় নেতাদের প্রাধান্য না দিয়ে শ্যালকের মাধ্যমে ওই ব্যক্তিকে সভাপতি নির্বাচনে ডিও লেটার প্রদান করেন। যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।

এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে এমপি আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

এ ব্যাপারে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এগুলো আমলে নেয়ার বিষয় নয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

এমপি’র সামনেই শ্যালককে পিটুনি : মান বাঁচাতে এলাকা ত্যাগ

আপডেট টাইম : ০৩:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫