পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আল্পসে জার্মান বিমান বিধ্বস্ত : ১৬ শিশুসহ নিহত ১৫০

ডেস্ক : আল্পস পর্বতে ফ্রান্সের সীমানায় দেড়শ’ যাত্রী নিয়ে জার্মানউইংস এর একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১৬ শিশুসহ ১৫০ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, জার্মানউইংস ‘এ-৩২০’ বিমানটির মোট আরোহী ছিলেন ১৪৪ জন বাকি ৬ জন ছিলেন বিমানকর্মী।

এদিকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফ্লাইটে ৬৭ জন জার্মান নাগরিক ছিলেন। স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, বিমানটিতে ৪৫ জন স্প্যানিশ নাগরিকও ছিলেন। আর একজন বেলজিয়ামের নাগরিক সম্পর্কেও জানা গেছে।

বিমানটি মঙ্গলবার সকালে স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফ উদ্দেশ্যে রওনা হয়েছিল।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদ জানিয়েছেন, বিমানের যাত্রীরা বেঁচে আছেন এমন সম্ভাবনা কম।

বিমান কর্মকর্তারা জানান, ফরাসি শহর ডিনয়ো-ল্য-বাঁন-র কাছে বিমান থেকে জরুরি বিপদ সঙ্কেত পাঠানো হয়।

ফরাসি এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, নীস্ থেকে ১০০ কিলোমিটার উত্তরে বার্সেলোনেট শহরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে তারা নিশ্চিত।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল্পস পর্বতের ২০০০ মিটার উঁচুতে বিমনাটির ধ্বংসাবশেষ দেখা গেছে।

জার্মান উইংস্ জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসার একটি সহযোগী সংস্থা। এর আগে এয়ারলাইন্সটি এ ধরনের কোন দুর্ঘটনার শিকার হয়নি।

সূত্র : রয়টার্স, বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আল্পসে জার্মান বিমান বিধ্বস্ত : ১৬ শিশুসহ নিহত ১৫০

আপডেট টাইম : ০৪:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫