অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চট্টগ্রামে মনজুরকে মেয়র প্রার্থী ঘোষণা

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র এম মনজুর আলমকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ নামের একটি সংগঠন।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে ‘উন্নয়ন আন্দোলন’-এর আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ মেয়র প্রার্থী হিসেবে মনজুরের নাম ঘোষণা করেন।

গতবারও এই ব্যানারে নির্বাচন করেছিলেন মনজুর আলম। বিএনপি তাকে সমর্থন দিয়েছিল। নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়।

সংবাদ সম্মেলনে মনজুরকে প্রার্থী ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপি-জামায়াতপন্থী পেশাজীবী নেতা প্রকৌশলী কাজী সুফিয়ান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন আহম্মেদ মির্জা, ড. মো. সালেহ জহুর, প্রকৌশলী নছরুল কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট এমইউ নুরুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

বিএনপির একটি সূত্র জানায়, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি মনজুরকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়নি। তবে এবারও তার প্রতি দলের সমর্থন থাকছে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে গেলে তাকেই দল সমর্থন দেবে বলে জানা গেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চট্টগ্রামে মনজুরকে মেয়র প্রার্থী ঘোষণা

আপডেট টাইম : ০৩:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫