পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ৬৫টি দোকান ভস্মীভূত

, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলার সিংগাইর-হেমায়েতপুর সড়কের জয়মণ্ডপ বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামালসহ প্রায় ৬৫টি দোকান ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এদিকে, সিংগাইর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এলাকাবাসী জয়মণ্ডপ বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এ সময় জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন মোবাইল ফোনে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে কথা বলে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের আশ্বাস দিলে এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।

জয়মণ্ডপ বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন জানান, বাসস্ট্যান্ডের দক্ষিণ সারির ইলিয়াস হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা বালু, মাটি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক শাহাদত হোসেন জানান, মানিকগঞ্জ ও সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ওই আগুন সূত্রপাত।

এঘটনায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়-ক্ষতি ও উদ্ধারকৃত সম্পদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ৬৫টি দোকান ভস্মীভূত

আপডেট টাইম : ০৩:৫০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫