পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আপদমুক্ত ছাত্রলীগ গড়ে তুলতে হবে: সেতুমন্ত্রী

গোপালগঞ্জ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপদমুক্ত ছাত্রলীগ গড়ে তুলতে হবে। ছাত্রলীগ আমাদের সম্পদ। কিছু কিছু জায়গায় সম্পদ আপদে পরিণত হয়েছে। এরা দলের দুর্নাম করে। এদের সংখ্যা খুবই কম। আপদ দিয়ে আমাদের দেশের উন্নয়ন হবে না।

শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ ও তারুণ্য আমদের সম্পদ। প্রধানমন্ত্রী তরুণদের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছেন। তাদের আমরা সম্পদে পরিণত করছি। এখান থেকেই ছাত্রলীগের নেতা ও নেতৃত্ব বেরিয়ে আসবে। তারুণ্যই একদিন বাংলাদেশকে অভিষ্ট লক্ষে পৌঁছে দেবে।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর মেধা, বীরত্ব, সাহস, আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করি। বঙ্গবন্ধুই আমকে রাজনীতিতে নিয়ে এসেছেন। আমি বঙ্গবন্ধুর জন্যই রাজনীতি করি। কোন দিন মাল কামানোর ধান্দা করিনি। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখেছি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করে আপনাদের অকৃত্তিম ভালবাসা পাচ্ছি। এর চেয়ে পওয়ার আর কিছুই নেই।’

এ সময় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরার সম্মেলনে সভাপতিত্ব করেন। এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আপদমুক্ত ছাত্রলীগ গড়ে তুলতে হবে: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫