অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ঝালকাঠিতে অপহৃতদের উদ্ধার, আটক ১

ঝালকাঠি: ঝালকাঠিতে শুক্রবার রাতে এক কাঠ ব্যবসায়ীসহ দুইজনকে অপহরণের অভিযোগের দেড় ঘণ্টা পর তাদের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে টেম্পুচালক রিপন মৃধাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের দারখি গ্রামের কাসেম মার্কেট থেকে অপহরণ করে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, ঝালকাঠি কলেজ মোড় টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শুক্কুর হাওলাদার চামটা গ্রামের আজাহার তালূকদারের ছেলে ও কাঠ ব্যবসায়ী বেলায়েত হোসেন তালুকদার এবং একই গ্রামের মোকসেদ শেখের ছেলে মিন্টু শেখকে অপহরণ করে।

বেলায়েত জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের দারখি গ্রামের কাসেম মার্কেট থেকে অপহরণ করে নিয়ে যায় শুক্কুর হাওলাদারের নেতৃত্বে ৮ জনের একটি দল। রাত ১১টার দিকে কলেজ মোড় এলাকা থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য টেম্পুচালক রিপন মৃধাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

পুলিশের কাছে অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে রিপন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপহরণের শিকার দুইজনকে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করা হয়েছে। টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ঝালকাঠিতে অপহৃতদের উদ্ধার, আটক ১

আপডেট টাইম : ০৩:২২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫