অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বাঘায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ ২, আহত ৬

রাজশাহী : রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার পর থেকে রাত ১২টা পর্যন্ত দুই দফায় উপজেলা চত্বরের সামনে বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও যুবলীগ নেতা তসিকুল ইসলামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের রাবার বুলেটে গুলিবিদ্ধ দুইজন হলেন- শামীম ও রতন। এছাড়া ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন- সাইফুল, শাহিন, নান্নু ও ফরহাদসহ আরও দুইজন। আহতদের চিকিৎসার জন্য বাঘা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও তার লোকজন জানান, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সমর্থক আমির হোসেন সিএনজি চালিত অটোরিকশা নিয়ে ঈশ্বরদী থেকে বাঘা ফিরছিলেন। তিনি উপজেলা চত্বরের সামনে আসলে যুবলীগ নেতা তসিকুল ইসলাম ও তার লোকজন আমির হোসেনের গতিরোধ করে। তারা ২০ হাজার টাকা চাঁদা চায়। আমির হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে তসিকুল ইসলামের লোকজন তাকে মারপিট করে। ঘটনাটি জানতে পেরে আব্দুল কুদ্দুসের আরেক সমর্থক লাল চাঁন ঘটনাস্থলে যান আমির হোসনকে বাঁচাতে। তবে তসিকুলের লোকজন তাকেও মারে।

এ খবর ছড়িয়ে পড়লে বাস টার্মিনাল এলাকা থেকে আব্দুল কুদ্দুসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে দুইজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। উপজেলা চত্বর থেকে উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে অবস্থা শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বাঘায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ ২, আহত ৬

আপডেট টাইম : ০৩:৩৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫