অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সরকারের লুটপাটের ফলেই তীর্থযাত্রীদের করুণ মৃত্যু : অ্যাড. তৈমুর

নারায়ণগঞ্জ : সরকারের লুটপাট ও ধারাবাহিক ব্যর্থতার ফলেই নারয়ণগঞ্জের লাঙ্গলবন্ধে তীর্থযাত্রীদের এই করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ শুধু মুখে মুখেই হিন্দু ধর্মালম্বীদের কথা বলে। কিন্তু আসলে সবই প্রতারণা। আমরা শুনেছি লাঙ্গলবন্ধের উন্নয়ন ও তীর্থযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে ২০১২ সালে ৫ কোটি টাকা বরাদ্ধ হয়েছিল। সেই টাকা সরকারদলীয় নেতা-কর্মীরা হরিলুট করেছে। কোন প্রকার উন্নয়নই করা হয়নি। উন্নয়নের চিহ্ন পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এর ফলেই এই দুর্ঘটনা।

শুক্রবার লাঙ্গলবন্ধের বার্ষিক পূণ্যতানে অংশগ্রহণকারী ১০ জন তীর্থযাত্রীর পদদলিত হয়ে অকাল মৃত্যুতে এক প্রতিবাদ লিপিতে তিনি এসব কথা জানান।

প্রতিবাদ লিপিতে অ্যাডভোকেট তৈমুর আরো বলেন, ৪ দলীয় ঐক্যজোট সরকারের সময়ে আমি যখন বিআরটিসির চেয়ারম্যান ছিলাম তখন নারায়ণগঞ্জবাসী হিসেবে বেগম খালেদা জিয়ার অনুমতিক্রমে হিন্দু নেতৃবৃন্দের সাথে মিটিং করে ঢাকার কমলাপুর স্টেশন, কুমিল্লা, নরসিংদী ও ব্রাক্ষণবাড়িয়া থেকে তীর্থযাত্রীদের সুবিধার্থে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিসের ব্যবস্থা করেছিলাম।

যাদের দায়িত্ব অবহেলার জন্য এই দুর্ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অ্যাডভোকেট তৈমুর ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সরকারের লুটপাটের ফলেই তীর্থযাত্রীদের করুণ মৃত্যু : অ্যাড. তৈমুর

আপডেট টাইম : ০৩:৪১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫