অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গণভবন থেকে প্রার্থী ঘোষণা সংবিধানের লঙ্ঘন : বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অভিযোগ করেছেন, সিটি করপোরেশন নির্বাচনে গণভবন থেকে প্রার্থী ঘোষণাকে সংবিধানের লঙ্ঘন। তিনি বলেন, বাংলাদেশে এখন বিচার নাই। একজন প্রধানমন্ত্রী গণভবন থেকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারেন না।

শনিবার মতিঝিলের ফুটপাতে শান্তির দাবিতে চলমান নিরবিচ্ছিন্ন অবস্থান কর্মসূচির ৬০তম দিন পূর্তি উপলক্ষে দুপুরে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশিষ্ট নাগরিকরা কাদের সিদ্দিকীকে শুধু মতিঝিলে অবস্থান কর্মসূচি সীমাবদ্ধ না রেখে সারাদেশে এই শান্তির ডাক ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আপনার বাবা বঙ্গবন্ধু সারাজীবন সরকারি প্রভাবমুক্ত নির্বাচন চেয়েছেন। আপনি গণভবনে ঢাকার গুণ্ডদের নিয়ে খাওয়াচ্ছেন।
সরকারি টাকা খরচ করছেন।একদিন এর বিচার হবে।
তিনি বলেন, সরকার সিটি নির্বাচন দিয়েছে আর সবাই সেই নির্বাচনে লাফিয়ে পড়ছে। তাহলে এতো মানুষ জীবন দিল কেন?
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। তাহলে আইয়ুব খান, এরশাদও এখন পর্যন্ত ক্ষমতায় থাকতো। সিটি নির্বাচনেও আপনি হারাবেন।
এসময় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী বলেন, সরকার কথা শুনবে না। সরকার কানে তুলা দিয়েছে। পিঠে কুলা দিয়েছে। এ সরকার কঠিন সরকার। তিনি মতিঝিলে কর্মসূচি সীমাবদ্ধ না রেখে সারাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, কবি আল মুজাহিদী, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গণভবন থেকে প্রার্থী ঘোষণা সংবিধানের লঙ্ঘন : বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫