অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২০ দলীয় জোটে আরেক মেয়র প্রার্থী

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী নিয়ে বিএনপির বাইরে এবার ২০ দলেও কোন্দল শুরু হয়েছে। মনজুর আলমকে শুধু বিএনপির প্রার্থী দাবি করে এবার মনোনয়ন পত্র নিয়েছেন ২০দলীয় জোটের অন্যতম শরিক দল কল্যাণ পার্টির মহানগর সভাপতি মো. ইলিয়াছ।

শনিবার দুপুরে দলের নেতাদের উপস্থিতিতে সহকারি রিটার্নিং অফিসার শাহাদাত হোসেনের হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলম। তিনি ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী নন। বিএনপি ছাড়া জোটের অন্যান্য দলগুলোর সমর্থন পেয়ে আমি মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।’

কল্যাণ পার্টির মহানগর সভাপতি মো. ইলিয়াছ আরো বলেন, ‘মনজুর আলমকে মেয়র পদে সমর্থন দেয়ার ক্ষেত্রে ২০দলীয় জোটের অন্য শরীক দলগুলোর মতামত নেয়া হয়নি। বিএনপির এভাবে একলা চলো নীতিতে ক্ষুব্ধ হয়ে জোটভুক্ত অন্য দলগুলো চসিক নির্বাচনে আমাকে সমর্থন দিয়েছে।’

২০ দলীয় জোটের ছোট শরিক দলের নেতাদের অভিযোগ- ১৯ দলীয় জোটে তারা নানাভাবে অবহেলার শিকার হয়েছেন। সভা-সমাবেশে তাদের বক্তৃতার সুযোগ হয় না। কর্মসূচি ও সিদ্ধান্ত নির্ধারণে তাদের মতামত নেয়া হয় না। এ কারণে অনেকটা ক্ষুব্ধ হয়েই কল্যাণ পার্টির মহানগর সভাপতি মো: ইলিয়াছকে তারা প্রার্থী দিচ্ছেন।

এদিকে বিষয়টি নিয়ে ২০দলীয় জোটে তোলপাড় শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ২০দলীয় জোটের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় শনিবার বিকেল ৪টায় বৈঠক আহ্বান করা হয়েছে।

এর আগে গত বুধবার সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘বিএনপি সমর্থিত বুদ্ধিজীবীদের প্লাটফর্ম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে মনজুর আলমকে মেয়র পদে সমর্থন দেয়া হয়। এরপর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চসিক নির্বাচনে মেয়র পদে মনজুর আলমকে সমর্থন দেয় বিএনপি।

গত শুক্রবার বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমানকে সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মনজুর আলম।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২০ দলীয় জোটে আরেক মেয়র প্রার্থী

আপডেট টাইম : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫