অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

ছাত্রলীগ কর্মীসহ তিনজনকে গুলি করলো পুলিশ

রাজশাহী : রাজশাহীতে ছাত্রলীগ কর্মীসহ তিনজনকে গুলি করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- রাজশাহী নগরীর শাহমখদুম থানার হালিডাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ (২৬), রাজশাহী কলেজের বিবিএ’র শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শুভ (২০) এবং নর্দান ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী ও নওগাঁর আত্রাই উপজেলার শিমুলগাছি এলাকার আনোয়ার হোসেনের ছেলে তুষার (২২)।

পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ছাত্রলীগ কর্মী শুভসহ তার দুই সহযোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তাদের হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ তিনজন নগরীর কাশিয়াডাঙা এলাকা দিয়ে মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন। ওই এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে পড়লে তারা পুলিশকে অস্ত্র দেখায়। চেকপোস্টে না থামায় পুলিশ তাদের লক্ষ্য করে শর্টগানের গুলি ছোড়ে। এতে মোটরসাইকেল আরোহী পারভেজ, ছাত্রলীগ কর্মী শুভ ও তুষার পায়ে গুলিবিদ্ধ হন।

পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তবে হাসপাতালে তাদের সড়ক দুর্ঘটনার কথা বলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী শুভকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক ও বর্তমান সভাপতি রকি কুমার ঘোষ।

এছাড়াও রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার গোলাম মোর্শেদও হাসপাতালে যান।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান, রাজশাহী কলেজের ছাত্রলীগ কর্মী শুভসহ তার দুই সহযোগীকে কাশিয়াডাঙ্গা মোড় দিয়ে শহরে ফিরছিলেন। এসময় পুলিশ থামার জন্য সিগন্যাল দিলেও তারা না থামায় পুলিশ রাবার বুলেট ছুড়ে। এতে তারা তিনজনই পায়ে গুলিবিদ্ধ হন। তবে পুলিকে অস্ত্র দেখানোর বিষয়ে কোনো কিছু তিনি জানেন না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, তিনি জরুরি মিটিংয়ে রয়েছেন। তবে আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে বলে স্বীকার করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

ছাত্রলীগ কর্মীসহ তিনজনকে গুলি করলো পুলিশ

আপডেট টাইম : ০৪:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫