পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শিকাগোতে জিয়াউর রহমান ডে পালন বন্ধ করতে রাষ্ট্রদূতের উদ্যোগ

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটিতে জিয়াউর রহমান ডে পালন বন্ধ করতে শিকাগো মেয়রকে চিঠি দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জিয়া উদ্দিন।

শিকাগো সিটি মেয়র রাহম এমানুয়েলের উদ্দেশে লেখা ওই চিঠিতে ড. জিয়াউদ্দিন লিখেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোভাবে চলছে। এই সম্পর্ক আরো দৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা রয়েছে। এমতাবস্থায় শিকাগো সিটিতে জিয়াউর রহমান প্যারেড উদযাপনের সুযোগ দেয়া হলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে তা বিরাট প্রভাব পড়বে। এই প্যারেড করতে দেয়া হলে বিএনপি দেশে মানুষদের বুঝাতে সক্ষম হবে যে তাদের চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।

ওই চিঠিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন একনায়কতান্ত্রিক সামরিক শাসক উল্লেখ করে বলা হয়, জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ১৮ জন সদস্য হত্যাকা-ের বেনিফিসিয়ারি। চিঠিতে শিকাগো সিটিতে জিয়াউর রহমানের নামে একটি সড়ক নামকরণ করারও বিরোধিতা করা হয়।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডে/জিয়াউর রহমান ডে উদযাপনে ইতোমধ্যেই শিকাগোর ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিএনপি সমর্থিত বাংলাদেশ কমিউনিটি অব শিকাগোল্যান্ডকে অনুমতি দিয়েছে। ২৮ মার্চ শনিবার স্থানীয় সময় বেলা দেড়টা থেকে র‌্যালি শুরু করার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি শাহ মোজাম্মেল।

এ র‌্যালিতে যোগ দিতে ইতোমধ্যেই শিকাগোতে পৌঁছেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাংবাদিক ও টিভি ব্যাক্তিত্ব মুশফিকুল ফজল আনসারীসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা।

রাষ্ট্রদূত ড. জিয়াউদ্দিনের ওই চিঠির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্র নায়ক। স্বাধীনতার মাসে তাকে কেন্দ্র করে বাংলাদেশিরা একটি র‌্যালি করবে তাতে বাধা দেয়া দুঃখজনক। বাংলাদেশের নাগরিকদের ট্যাক্সে যিনি বেতন পান, প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে রাজনৈতিক দলের নেতাদের মতো সেই ড. জিয়া উদ্দিন ভূমিকা পালন করছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. উসমান ফারুক বলেন, প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এটি অগ্রহণযোগ্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শিকাগোতে জিয়াউর রহমান ডে পালন বন্ধ করতে রাষ্ট্রদূতের উদ্যোগ

আপডেট টাইম : ০৪:১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫