অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করলো আ.লীগ নেতাকর্মীরা

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া কাচারিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা বজলু গ্রুপের সমর্থকরা। একই সময়ে তারা শেখ কামাল স্মৃতি সংসদ ক্লাবও ভাঙচুর করেছে।

শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাতে পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের গ্রুপের শেখ কামাল স্মৃতি সংসদ ক্লাবের সভাপতি ওমর ফারুকসহ ৮/১০ জন সদস্য ক্লাবের পাশে গল্প করছিলো। এ সময় প্রতিপক্ষ বজলু গ্রুপের সেলিম, ছাত্তার ও বকুলসহ ১২/১৩ জন পূর্বশত্রুতার জের ধরে তাদেকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এরপর বজলু গ্রুপের লোকজন প্রধানমন্ত্রীর ছবি ও শেখ কামাল সংসদ ক্লাব ভাঙচুর করেছে।

চুয়াডাঙ্গার স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিপক্ষ বজলু গ্রুপের সমর্থকরা পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।

প্রতিপক্ষ বজলুর রহমান জানান, আমার সমর্থকরা এ ধরনের কোন ঘটনা ঘটায়নি। তবে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের গ্রুপের সমর্থকরা নিজেরা এ ঘটনা ঘটিয়ে আমার লোকদের উপর দায় চাপাচ্ছে।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এএসআই সালেকুজ্জামান জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এ ব্যাপারে ক্লাবের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে সদর থানায় বজলু, সেলিম, ছাত্তারসহ ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করলো আ.লীগ নেতাকর্মীরা

আপডেট টাইম : ০২:১৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫