পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফেনীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধ ৫

ফেনী : ফেনী পাঁচগাছিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- আবুল হোসেন ভূঞা (৩০), রিয়াজ (২৬) নিতাশ (২৭), শফিউল্লাহ (২৫) ও মানিক (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার এক যুবলীগ নেতা ও এক সাবেক জেলা ছাত্রলীগ নেতার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে বেধে যায়। এতে উভয়পক্ষের ৫ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতাল নিয়ে যায়। ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফেনীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধ ৫

আপডেট টাইম : ০২:৩৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫