পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নোয়াখালীতে ট্রেনের টয়লেট থেকে জিরাসহ নারী আটক

নোয়াখালী : নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে স্টেশনে ‘সমতল এক্সপেস’ নামের একটি ট্রেনের টয়লেট থেকে ভারতীয় জিরাসহ কোহিনুর আক্তার(৩৫) নামের এক নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত কোহিনুর আক্তার কুমিল্লার লাকসাম উপজেলার পেয়ারপুরগ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. রহিমা খাতুনের নেতৃত্বে লাকসাম থেকে ছেড়ে আসা ‘সমতল এক্সপেস’ ট্রেনে সোনাইমুড়ী স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ জিরা রেখে ট্রেনের টয়লেটে ডুকে ভিতর থেকে হুক লাগিয়ে দেয় কোহিনুর আক্তার। পরে ট্রেনটি সোনাইমুড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় টয়লেটের বাহিরে তালা লাগিয়ে দিয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা। ট্রেনটি চৌমুহনী স্টেশনে পৌঁছলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার নেতৃত্বে ট্রেনের ওই টয়লেট থেকে ভারতীয় জিরাসহ কোহিনুরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ৪০০ কেজি জিরা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোহিনুর আক্তারকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা এই বিষয়টি নিশ্চিত করে জানান, সাজা প্রাপ্ত নারী পুলিশ হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত জিরাগুলো নিলামে বিক্রি করা হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নোয়াখালীতে ট্রেনের টয়লেট থেকে জিরাসহ নারী আটক

আপডেট টাইম : ০৩:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০১৫