পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সাতক্ষীরায় ডাকাত-পুলিশ সংঘর্ষ : গুলিবিদ্ধ ১

সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় ডাকাত ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আতিয়ার মোড়ল (৩৫) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

আতিয়ার মোড়ল উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইসলামকাটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসলামকাটি এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ারকে আটক করে।

এসময় ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান, দুই রাউন্ড গুলি ও দুইটি ছোরা উদ্ধার করা হয়।

আটক ডাকাতের বিরুদ্ধে ডুমুরিয়া, কেশবপুর, পাটকেলঘাটা ও তালাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সাতক্ষীরায় ডাকাত-পুলিশ সংঘর্ষ : গুলিবিদ্ধ ১

আপডেট টাইম : ০৬:২২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০১৫