অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বাংলাদেশের নতুন নির্বাচন বিষয়ে অস্ট্রেলিয়া সরকার অবস্থান বদলায়নি : জুলি বিশপ

অস্ট্রেলিয়া : বাংলাদেশে নতুন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অস্ট্রেলিয়া সরকার আগের অবস্থান বদলায়নি বলে এক চিঠিতে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশফ এমপি।

গত ২ মার্চ বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ একটি চিঠি দেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল পার্টির ডেপুটি লিডার জুলি বিশফ এমপিকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বাংলাদেশের মানবাধিকার বিষয়সহ নতুন জাতীয় সংসদ নির্বাচন দেয়ার বিষয়ে আস্ট্রেলিয়া সরকারের অবস্থান কী তা জানতে চাওয়া হয় চিঠিতে।

চিঠির উত্তরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। গত ২৩ মার্চ পররাষ্ট্রমন্ত্রী চিঠিটির উত্তর দেন।

তিনি আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকেই অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে। বাংলাদেশে নতুন করে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে অস্ট্রেলিয়া সরকার তখনই বলেছে।

জুলি বিশপ বলেন, গত জাতীয় নির্বাচনের পরেই আমি আ’লীগ সরকার ও প্রধান বিরোধী দল বিএনপিকে বলেছি নুতন করে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ জাতীয় নির্বাচনের আয়োজন করতে। এটাই অস্ট্রেলিয়া সরকারের অবস্থান। যা এখনও পরিবর্তন হয়নি।

তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের একটি দলের সাথে অস্ট্রেলিয়ার রাষ্টদূতও ক্ষমতাসীন সরকার ও প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে আস্থা বৃদ্ধি, পরস্পরিক দুরত্ব কমানো ও স্থিতিশীল মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

বাংলাদেশের নতুন নির্বাচন বিষয়ে অস্ট্রেলিয়া সরকার অবস্থান বদলায়নি : জুলি বিশপ

আপডেট টাইম : ০২:১৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫