অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মেঘনা নদীতে ৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি: নিহত ১

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অন্তত ৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৯ টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর সীমানাধীন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯ টার দিকে ট্রলারটি মতলব উত্তর থানার বেলতলী এলাকার সোলায়মান লেংটার বার্ষিক ওরসে যাওয়ার উদ্দেশ্যে দাউদকান্দি ঘাট থেকে ৪০/৪৫ জন যাত্রী নিয়ে যাত্রা করে। পথিমধ্যে বালুবাহি একটি বল্কহেডের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। তবে কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা জানাতে পারেনি তিনি।

তিনি জানান, ঘটনার পর খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ নদী থেকে ট্রলারটি উদ্ধার করে। ট্রলারডুবি হলেও অনেক যাত্রী সাঁতরে পারে উঠতে সক্ষম হয়। তবে কতজন যাত্রী নিখোঁজ তা সঠিক ভাবে জানাতে পারেনি স্থানীয় লোকজন ও উদ্ধার হওয়া ট্রলারের যাত্রীরা।

তিনি আরো জানান, গজারিয়া থানা পুলিশের সাথে দাউদকান্দি উপজেলার ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। ডুবুরি দলকে ইতিমধ্যেই খবর দেয়া হয়েছে। ডুবুরি দল এলেই তাদের উদ্ধার কাজে নামানো হবে।

গজারিয়া থানার সেকেন্ড অফিসার মো. হাবিব মিয়া ঘটনাস্থল থেকে রাত পৌনে ১টায় মোবাইল ফোনে জানান, নৌডুবির ঘটনায় অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মেঘনা নদীতে ৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি: নিহত ১

আপডেট টাইম : ০২:২৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫