অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছে। নিহত বিজিবি সদস্যের নাম ল্যান্স নায়েক হাবিবুর রহমান। তিনি বিজিবি ১৭ এর সদস্য বলে জানা গেছে।

বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ঝালকাঠির পূর্ব চাদকাঠি এলাকার বাসিন্দা।

কক্সবাজার ১৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রামুর হিমছড়ি পাহাড়ে অবৈধভাবে মালেশিয়াগামীরা জড়ো হচ্ছে এমন খবরের ভিত্তিতে সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের একটি টিম অভিযানে যায়। কক্সবাজার ও ইনানী বিচের মাঝামাঝি হিমছড়ি পাহাড়ের কাছে গেলে তিনটি বন্য হাতির আক্রমণের মুখে পড়ে দলটি।

তিনি জানান, হাতিগুলো বিজিবি সদস্যদের গাড়িতে ও পাহাড়ের পাশে অবস্থিত বাড়িতে হামলা চালায়। এ সময় সবাই নিরাপদ দূরত্বে সরে গেলেও হাবিবুর রহমান হাতির পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

আপডেট টাইম : ০২:৪০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫