পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লেংটার মেলায় ৫ শতাধিক গাঁজার দোকান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর (বেলতলী) গ্রামে শাহ্ সূফি সোলেমান লেংটার মাজারকে কেন্দ্র করে সাত দিনব্যাপী লেংটার মেলা গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ বছর সাত দিনের এই মেলার প্রথম দিনে গতকাল বুধবার বিপুল লোক সমাগম হয়েছে। বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এই মেলায় প্রকাশ্যে বিক্রি ও সেবন করা হচ্ছে গাঁজা ও মাদক। এ জন্য পাঁচশতাধিক দোকান বা মজমা বসানো হয়েছে। এতে মাদক ও অশ্লীলতার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছে কেউ কেউ। ১৩২৫ বাংলা সনের ১৭ চৈত্র শাহ্ সূফি সোলেমান লেংটা তার বোনের বাড়ি বদরপুর গ্রামে মৃত্যুবরণ করলে সেখানে কবর দিলে পরে তা মাজারে পরিণত হয়।

সরেজমিন দেখা যায়, নেশাখোরেরা মাজারের পশ্চিম অঞ্চলের পুকুরের পাড় ও পুকুরসংলগ্ন কাঠের বাগানসহ আশপাশে মাদক বিক্রি ও সেবনের আস্তানা গেড়ে বসেছে। সব ধরনের মাদকদ্রব্যই পাওয়া যায় এ মেলায়। সাধারণত প্রতিদিন বিকেল থেকে জমতে থাকে মাদকের দোকান বা মজমাগুলো আর চলে রাতব্যাপী। নেশাখোরদের দেখলেই মনে হয় মেলা প্রাঙ্গণ যেন নেশার নিরাপদ স্থান। দলে দলে আস্তানা বেঁধে সেবন করছে মাদকদ্রব্য। মেলা প্রাঙ্গণের বাতাসে বইছে গাঁজার গন্ধ। সাধারণ মানুষের কাছে সোলেমান লেংটার মেলা নামে পরিচিত এই মেলা চৈত্র মাসের ১৭ তারিখে মূল অনুষ্ঠান হয়। কথিত আছে, শাহ্ সোলেমান লেংটা উপমহাদেশের একজন খ্যাতিমান আউলিয়া ছিলেন। শাহ্ সূফি সোলেমান লেংটা কুমিল্লা জেলার মেঘনা উপজেলার আলীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন মতলবের বিভিন্ন অঞ্চলে। সোলেমান লেংটা কখনো পর্যাপ্ত পোশাক পরিধান করতেন না। তাই তার মাজারটি লেংটার মাজার হিসেবেই পরিচিত। ১৩২৫ বাংলা সনের ১৭ চৈত্র শাহ্ সূফি সোলেমান লেংটা তার বোনের বাড়ি বদরপুর গ্রামে মৃত্যুবরণ করলে সেখানে কবর দিলে পরে তা মাজারে পরিণত হয়।

মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মেলায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লেংটার মেলায় ৫ শতাধিক গাঁজার দোকান

আপডেট টাইম : ০৪:৩১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫