অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খালেদাকে গ্রেপ্তারের দাবিতে নৌমন্ত্রীর পদযাত্রা রোববার

ঢাকা : খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন পর্যন্ত রোববার বিকেল ৩টায় এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়াকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, সরকার মনে হয় তাকে আরও পচনের সুযোগ করে দিচ্ছে। তার চরিত্র আরও উন্মোচনের সুযোগ দিচ্ছে। তবে আমরা তার গ্রেফতার ও বিচার চাই।

তিনি বলেন, খালেদা জিয়া জনগণের প্রতি আস্থা হারিয়ে সন্ত্রাসীদের ওপর সওয়ার হয়েছেন। এখন নির্ভরশীল হয়েছেন বিদেশীদের ওপর। বঙ্গবন্ধুর মতো তারা শেখ হাসিনাকেও হত্যা করতে চায়।

সংবাদ সম্মেলনে শাজাহান খান তাদের এই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত, মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উজ্জীবিত ও রাষ্ট্রপরিচালনা সুনিশ্চিত, ধর্মীয় অনুভূতিতে আঘাত না করাসহ ১২ দফা তুলে ধরেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

খালেদাকে গ্রেপ্তারের দাবিতে নৌমন্ত্রীর পদযাত্রা রোববার

আপডেট টাইম : ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫