পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভোলায় ট্রলারডুবি : নিখোঁজ ২৪ জেলে নিঝুম দ্বীপ থেকে জীবিত উদ্ধার

ভোলা থেকে : ভোলার মনপুরার ঢালচরের মেঘনায় দুর্ঘটনার কবলে পড়া ফিসিং বোটের ২৪ জেলেকে অক্ষত অবস্থায় শুক্রবার দুপুর ১২টায় নিঝুম দ্বীপ থেকে উদ্ধার করেছে হাতিয়া কোস্ট গার্ড।

কক্সবাজারের কুতুবদিয়ার ”এফ বি আল্লাহ মালিক” নামের এ ফিসিং বোটটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে উল্টে গেলে ২৪ জেলে নিখোঁজ হয়।

কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের জোনাল কমান্ডার কাওসার আলম হাতিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার ইকবাল হোসেনের বরাত দিয়ে জানান, হাতিয়া কোস্ট গার্ডের একটি টিম ইতোমধ্যে ফিসিং বোটের নিখোঁজ ২৪ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই টিমের নেতৃত্বে থাকা মো: হানিফ জানান, তার সাথে সঙ্গীয় কোস্ট গার্ড সদস্যরা হাতিয়ার নিঝুম দ্বীপে পৌঁছে নিখোঁজ জেলেদের উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া জেলেরা দুর্ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভুক্ত অবস্থায় ভাসমান থাকায় অসুস্থ্য হয়ে পড়েছে। এদেরকে নিঝুম দ্বীপে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ্য হয়ে উঠলে তাদের পরিচয় জানা যাবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভোলায় ট্রলারডুবি : নিখোঁজ ২৪ জেলে নিঝুম দ্বীপ থেকে জীবিত উদ্ধার

আপডেট টাইম : ১০:১৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫