অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ইরানের সঙ্গে চুক্তি ইসরাইলের অস্তিত্ব হুমকিতে ফেলবে

ঢাকা: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়িত হলে ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

চুক্তি নিয়ে সমঝোতার পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিফোন করে নেতানিয়াহু তার এ উদ্বেগের কথা জানিয়েছেন।

এক টুইটার বার্তায় ইসরাইল সরকারের মুখপাত্র মার্ক রেজেভ জানান, নেতানিয়াহু ওবামাকে বলেছেন, এই কাঠামোর ওপর চুক্তি প্রতিষ্ঠিত হলে ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

নেতানিয়াহু বলেন, যে চুক্তি হচ্ছে তাতে ইরানের পরমাণু বোমা তৈরি ঠেকানোর কোনো কথা নেই। বরং এটা আরো সহজ হবে।

এতে ‘পরমাণুর বিস্তার এবং ভয়াবহ যুদ্ধের ঝুঁকি’ তৈরি হবে বলে বলেও আশঙ্কা প্রকাশ করেন নেতানিয়াহু।

হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়ার ফোর্স ওয়ান থেকে টেলিফিানে নেতানিয়াহুকে ওবামা বলেন, এটা একটা ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’। এর ফলে স্থায়ী ও ব্যাপকভিত্তিক সমাধান হবে এবং ইরানের বোমা তৈরির পথ বন্ধ হয়ে যাবে।

প্রসঙ্গত, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি বৃহস্পতিবার একটি খসড়া সমঝোতা চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ আলোচনার পর সুইজারল্যান্ডে এই সমঝোতা হয়। এই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনবে। বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেয়া হবে। ইসরাইল বরাবরই ইরানের সঙ্গে পশ্চিমা জোটের চুক্তির বিরোধিতা করে আসছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ইরানের সঙ্গে চুক্তি ইসরাইলের অস্তিত্ব হুমকিতে ফেলবে

আপডেট টাইম : ০৬:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫