অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

পুলিশ ক্যাম্পে হামলা, গুলিবিদ্ধ ৫ জন

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর পুলিশ ক্যাম্পে স্থানীয় গ্রামবাসী হামলা চালিয়েছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছে সাতজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলকা লক্ষ্মীপুরে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলাম দাবি করেছেন, গুলিবিদ্ধ ৫ জনই ছাত্রলীগ কর্মী।

ছাত্রলীগ নেতা ও গ্রামবাসীর অভিযোগ, বিকেল সাড়ে ৫টার দিকে ওয়াজ মাহফিলের জন্য টাকা তুলছিল স্থানীয় তারাচাঁদের ছেলে মিজানুর (১৮), মাকের আলীর ছেলে আজবুল (১৬), জাহাবক্সের ছেলে রিফাত (১৬), কাতু সরদারের ছেলে সাজিদ (১৫) ও রহিম সরদারের ছেলে হুমায়ন (১৬)। এ সময় দলকা লক্ষীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের ধরে ক্যাম্পে নিয়ে যায়।

ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়েছে।

এদিকে, মারধর করার খবর গ্রামে ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে গ্রামবাসী একত্রিত হয়ে ওই পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এতে পুলিশ-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয় ।
দামুরহুদা উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডা. রাজিবুল ইসলাম জানান, আহত সবার অবস্থা আশঙ্কামুক্ত।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের সঙ্গে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কেউই ফোন ধরেননি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পুলিশ ক্যাম্পে হামলা, গুলিবিদ্ধ ৫ জন

আপডেট টাইম : ০৬:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫