পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঢাকা : রাজধানীর নিউমার্কেট এলাকায় শানু মিয়া (৩২) এক কাপড় ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি রাজধানীর চানখারপুল এলাকায় হোসনী দালান এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।

শুক্রবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। আহত শানু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ শানু মিয়া জানান, তিনি গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় কাপড় সাপ্লাই দিয়ে থাকেন। নিউমার্কেটে কাজ সেরে রাত একটার দিকে তিনি বাসায় ফিরছিলেন। পথে তিনি গাউছিয়া মার্কেট পার ফুটওভার ব্রিজের নিচে অজন্তা টেইলার্সের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে গতিরোধ করে তার পায়ে গুলি করে পালিয়ে যান।

এ সময় তিনি দাবি করেন, ওই যুবকরা তার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান।

পরে খবর পেয়ে তার নিকট আত্মীয় আফজাল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শানু মিয়া হাসপাতালে এসে তাদের এ ঘটনা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০২:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫