পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নেত্রকোনায় যুবককে পিটিয়ে হত্যা

নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক যুবককে ।

শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক কেন্দুয়া উপজেলার দলপা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৩২)।

কেন্দুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দলপা গ্রামের নূর আলী ও সাইদুলদের বাড়ি পাশাপাশি। শুক্রবার দুপুরের দিকে নূর আলীর মুরগী যায় সাইদুলদের বাড়িতে। এ সময় সাইদুল মুরগীগুলি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে নূর আলী ও তার ছেলে আশরাফুল ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে সাইদুলকে আহত করে। পরে গুরতর আহত সাইদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মারা যান সাইদুল।

কেন্দুয়া থানার এসআই মো. তানভির জানান, হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় যুবককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:২৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫