পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘রিভিউ নিষ্পত্তির পর পদক্ষেপ’

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন; সেই রায় পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তির পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

শনিবার ঢাকার কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর

আইনজীবী শিশির মনির সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “রিভিউ আবেদনের শুনানিসহ প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আমরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করতে এসেছিলাম।”

“রিভিউ আবেদনের নিষ্পত্তি হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

কামারুজ্জামান সুস্থ ও স্বাভাবিক আছেন বলেও এ সময় সাংবাদিকদের জানান শিশির মনির।

শিশির মনিরসহ আইনজীবী এহসান এ সিদ্দিক, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেন।

রিভিউ আবেদনের বিষয়টি আপিল বিভাগের রোববারের কার্যতালিকার ছয় নম্বর ক্রমে রাখা হয়েছে। গত বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে ৫ মার্চ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন কামারুজ্জামান।

আপিল বিভাগের রায়ে একজন বিচারক দণ্ডের বিষয়ে ভিন্নমত পোষণ করেছিলেন। তার পয়েন্টগুলো ধরেই এই রিভিউ আবেদন করা হয়েছে বলে কামারুজ্জামানের আরেক আইনজীবী তাজুল ইসলাম এর আগে জানিয়েছিলেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি, যার সর্বোচ্চ সাজার রায় কার্যকরের আগে রিভিউয়ের পর্যায়ে এসেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘রিভিউ নিষ্পত্তির পর পদক্ষেপ’

আপডেট টাইম : ০৭:৪২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫