অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আদালতে হাজির নিয়ে ‘পুলিশের তামাশা’ বন্ধের আহ্বান ড. মিজানের

ঢাকা : আটককৃত আসামি আদালতে হাজির করা নিয়ে তামাশা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স’ বিভাগ আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ড. মিজানুর রহমান বলেন, আপনারা যদি (আইনশৃঙ্খলা বাহিনী) কাউকে আটক করে থাকেন তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সততার সংঙ্গে আদালতে হাজির করবেন। দুই-তিন দিন আগে আটক রাখার পর ২৪ ঘণ্টার তারিখ দিয়ে আদালতে তুলে জনগণের সঙ্গে তামাশা করবেন না।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক সহিংসতা বন্ধে আমরা রাষ্ট্রকে যত ধরনের কঠোর হওয়া দরকার ততো কঠোর হতে বলেছি। কিন্তু তাতে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর দৌরাত্ম্য অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে। এর ফলে এদের ওপর আস্থাহীনতা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে নইলে আরো ভয়াবহতা সৃষ্টি হবে।

রাজনীতিবিদরা শাস্তিÍর উর্ধ্বে এমন মন্তব্য করে মিজানুর রহমান বলেন, ‘রাজনীতি করলে শাস্তির উর্ধ্বে উঠে যায়। রাজনীতিবিদ হলে তাদের আটকাদেশ ৪০ দিন কেন ৮০ দিনেও পৌঁছবে না।’

নাটকে-সিনেমায় পুলিশের পোশাক পড়া যাবে না এমন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘নাটক-সিনেমায় পুলিশের পোশাক পরে অভিনয় করা যাবে না এমন সিদ্ধান্ত মুক্তচিন্তার পথে একটি অন্তরায় সৃষ্টি। রাষ্ট্রের কতটা মাথা খারাপ হলে এমন উদ্ভট সিদ্ধান্ত নিতে পারে।’

এসময় তিনি বিরোধী জোট ও রাষ্ট্রকে অনুরোধ জানিয়ে বলেন, ‘রাজনীতির নামে আপনাদের এসব সহিংসতা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রের কাছে অনুরোধ রাষ্ট্র তুমি সংযত ও জনবান্ধব হও।’

সেমিনারে উপস্থিত ছিলেন- আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ড. নুরুল ইসলাম, অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান এবং ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আদালতে হাজির নিয়ে ‘পুলিশের তামাশা’ বন্ধের আহ্বান ড. মিজানের

আপডেট টাইম : ০৩:২৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫