অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

সাঈদ খোকনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে পাননি রিটার্নিং অফিসার

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা অভিযোগের সত্যতা খুঁজে পাননি রিটার্নিং অফিসার।

রোববার বিকেলে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রায় এক ঘণ্টা সাঈদ খোকনকে জেরা করেন ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোরশেদ।

সারওয়ার মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘সাঈদ খোকনের বিরুদ্ধে মসজিদে ও নামাজের পর জনতার মাঝে নির্বাচনী প্রচারণার যে অভিযোগ এসেছে তার সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রার্থীর সঙ্গে প্রায় এক ঘণ্টা জেরা করা হয়েছে।’

জেরা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সাঈদ খোকন বলেন, ‘আমি এই কমিশনের প্রতি আস্থাশীল, অনুগত। এ জন্য আইনজীবী না পাঠিয়ে আইনজীবীসহ সরাসরি নিজেই উপস্থিত হয়েছি। কমিশন যে নোটিশ দিয়েছিল তার লিখিত জবাব দিয়েছি। আশা করি, কমিশন বুঝবে।’

খোকন আরো বলেন, ‘চকবাজার মসজিদে আমি নামাজে গিয়েছিলাম। সেখানে আমি ধর্মীয় রীতি অনুযায়ী মুসলমান হিসেবে মুসল্লিদের সঙ্গে হাত মিলিয়েছি। এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আশা করি বিষয়টি মীমাংসা হয়ে যাবে।’

মিহির সারওয়ার মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে তিনি মসজিদে কথা বলেছেন কিংবা নামাজের পড়ে জনতার মাঝে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আমরা গণমাধ্যমে যা দেখেছি সে বিষয়ে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের কাছে বলেছেন, শুধু নামাজ পড়তে গিয়েছিলেন, অন্য কিছু নয়। আর ধর্মীয় রীতি অনুযায়ী মুসলমান হিসেবে মুসুল্লিদের সঙ্গে হাত মিলিয়েছেন।’

মিহির সারওয়ার মোরশেদ আরো বলেন, ‘আমরা সাঈদ খোকনকে বলেছি, আপনার বাসা থেকে মসজিদের দূরত্ব কত? তিনি জবাবে বলেছেন, তার বাসার পাশেই মসজিদ। আমরা উনাকে বলেছি, ভবিষ্যতে যেন এমন কোনো কাজ না করেন যাতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়।’

এ সময় সাঈদ খোকনের সঙ্গে তার আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম উপস্থিত ছিলেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সাঈদ খোকনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে পাননি রিটার্নিং অফিসার

আপডেট টাইম : ০৬:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫