অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সারাদেশে কালবৈশাখীতে নিহত ২২

ডেস্ক : দেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়া ও রাজশাহীসহ বেশ কয়েকটি জায়গায় প্রচ- বেগে শনিবার রাতে যে কালবৈশাখী ঝড় হয়েছে তাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে দাঁড়িয়েছে।

এদিকে বগুড়াসহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন জায়গায় এখনও বিদ্যুৎ নেই। ঝড়ে শতশত কাঁচা ঘর-বাড়ি নষ্ট হয়েছে। ফসল ও গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বগুড়া ছাড়াও তীব্র এই ঝড় বয়ে গেছে গাইবান্ধা, নওগাঁ, সিরাজগঞ্জ ও রাজশাহীর উপর দিয়ে।

বগুড়ার স্থানীয় প্রশাসন বলছে, এই জেলাতেই অন্তত ১৪ জন নিহত হয়েছে।

তবে বেসরকারি সূত্র বলছে, নিহতের সংখ্যা কমপক্ষে ১৯।

শেরপুরের একজন বাসিন্দা তোফাজ্জল হোসেন জানান যে তিনি তার ৭০ বছরের জীবনে এতো দীর্ঘ সময় ধরে চলা ঝড় কখনো দেখেননি।

তিনি বলেন, ৪০ থেকে ৫০ মিনিট ধরে এই ঝড় বয়ে গেছে। গ্রামাঞ্চলের আম, কাঁঠাল, লিচুসহ ইউক্যালিপটাস গাছের বাগান ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বলে জানান স্থানীয়রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- বগুড়ায় ঝড়ের গতিবেগ ছিলো ঘণ্টায় ৯৬ কিলোমিটার।

বগুড়া থেকে সাংবাদিকরা জানান, পুরো জেলার ওপর দিয়ে ঝড়টা বয়ে গেছে। শহরেই পাঁচজন মারা গেছে। হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে। এবং ঝড়ের পর জেলার কোথাও বিদ্যুৎ আসেনি।

আগামী দু’তিন দিনেও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে কর্তৃপক্ষ দুশ্চিন্তা প্রকাশ করছে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সারাদেশে কালবৈশাখীতে নিহত ২২

আপডেট টাইম : ০৬:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫