অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সিলেট : সিলেটে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

স্ত্রীকে গলাকেটে হত্যা করে বস্তার ভেতর লাশ লুকিয়ে রেখেছিলেন স্বামী আনসার আলী (৩৫)। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে ২ সন্তানের জননী আজিরুন বেগমের বস্তাবন্দি লাশ। এ ঘটনার পর নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালান আনসার। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের ৪র্থ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন আনসার।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর গ্রামের উসমান আলীর ছেলে আনসার আলী স্ত্রী আজিরুন বেগমকে গলা কেটে খুন করে ঘরের ভেতর বস্তাবন্দি করে লুকিয়ে রাখেন। পরে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করে থানায় গিয়ে জিডি করেন তিনি।

পুলিশ তদন্তে নেমে আনসারের ঘর থেকে গত রোববার তার স্ত্রীর গলিত লাশ উদ্ধার করে। এরপর পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আনসার আলী নিজেই গলায় ছুরি চালিয়ে প্রথম দফা আত্মহত্যার চেষ্টা চালান। গত ২ এপ্রিল তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৪র্থ তলার ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালের নিচ থেকে তার লাশ উদ্ধার করে।

আনসার আলীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে নগরীর লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল জানান, লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট টাইম : ০২:২৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫