পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভারতে পুলিশের গুলিতে নিহত ২০

ডেস্ক: ভারতের অন্ধপ্রদেশ রাজ্যের গভীর জঙ্গলে পুলিশের চালানো এক অভিযানে চন্দনকাঠের অন্তত ২০জন চোরাকারবারি মারা গেছে।

সোমবার রাত থেকে শুরু হওয়া পুলিশের এক বিশেষ অভিযানে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গছে, চন্দন কাঠ চুরি ঠেকাতে সম্প্রতি পুলিশ একটি টাস্ক ফোর্স গঠন করেছে। তার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। ভারতের অন্ধপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক এই তিন রাজ্যের সীমান্ত যেখানে মিশেছে সেখানকার ঘন জঙ্গলে রয়েছে চন্দনকাঠের বন। সেই বন থেকে প্রতিদিন চুরি হচ্ছে চন্দন কাঠ।

অন্ধ পুলিশের মহানির্দেশক জে ভি রামুডু জানান, তাদের টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়েছিল শত শত চোরাকারবারি ও কুলি লাল চন্দনের বনে জড়ো হয়েছে। তাদের ধরতে টাস্ক ফোর্স যখন জঙ্গলে হানা দেয়, তখন কুড়ল-ছুরি-পাথর-লাঠিসোঁটা নিয়ে চোরাকারবারিরা পুলিশকে আক্রমণ করলে তারাও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়।

ঘটনাটি স্পর্শকাতর হয়ে উঠেছে কারণ নিহতরা প্রায় সবাই পাশের রাজ্য তামিলনাড়ুর ইরোড ও ভেলোর জেলার বাসিন্দা।

তথ্য সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভারতে পুলিশের গুলিতে নিহত ২০

আপডেট টাইম : ০৩:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫