অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সালাহ উদ্দিন আহমেদের এপিএস, ড্রাইভার ও বাবুর্চির জামিন নামঞ্জুর

ঢাকা : নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের এপিএস ওসমান গণি, দুই ড্রাইভার শরিফুল ইসলাম খান ও খোকন মিয়া এবং বাবুর্চি আব্দুর রহিদের জামিনের আবেদন নামঞ্জুর করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার ওই আদালতের বিচারক মো. কামরুল ইসলাম মোল্লা তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

তাদের গত ১০ মার্চ গ্রেপ্তারের পর গুলশান থানার ২৫(২)১৫ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলাটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাঁর ব্যাক্তিগত সহকারী শিমুল বিশ্বাস, প্রেস-উপ সচিব মারুফ কামাল খান, নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ ১৪ জন আসামি।

গত ১৬ ফেব্রুয়ারি পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে গুলশান ২ নম্বর গোলচত্ত্বরের সামনে বেলা ১২টা ৪০ মিনিটের সময় বোমা বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ১৬ জন আহত হওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন জনৈক ইসমাইল হোসেন বাচ্চু।

উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গত ১০ মার্চ রাত ১০টার দিকে উত্তরার বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের অভিযোগ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সালাহ উদ্দিন আহমেদের এপিএস, ড্রাইভার ও বাবুর্চির জামিন নামঞ্জুর

আপডেট টাইম : ১২:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫