পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ওয়াশিকুর হত্যায় জড়িত দুই মাদ্রাসা ছাত্র ফের রিমান্ডে

ঢাকা : অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু (২৬) হত্যার ঘটনায় গ্রেফতার দুই মাদ্রাসা ছাত্রকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

ঢাকা মহানগর হাকিম আতাউল হক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩১ মার্চ দুপুরে জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম ইউনূস খান শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার ওই হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনকে আসামি করে ৩০ মার্চ রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের গ্রেফতার দেখানো হয়।

মামলার অপর আসামিরা হলেন- হত্যার সঙ্গে প্রত্যক্ষ জড়িত আবু তাহের ও পরিকল্পনাকারী মাসুম।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে নিহত বাবুর ভগ্নিপতি চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাবুকে হত্যার পর সোমবার সকালে জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে ওই দুই মাদ্রাসাছাত্রকে আটক করে। আবু তাহের পালিয়ে যায়।

প্রসঙ্গত, সোমবার সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ী দিপীকার ঢাল এলাকার বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ওয়াশিকুর হত্যায় জড়িত দুই মাদ্রাসা ছাত্র ফের রিমান্ডে

আপডেট টাইম : ১২:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫