অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইয়েমেনে সৌদী হামলার প্রতি এরশাদের পূর্ণ সমর্থন

ঢাকা: ইয়েমেনে চালানো সৌদীর অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সমর্থনের কথা জানান।

বিবৃতিতে এরশাদ বলেন, ‘‘ইয়েমেনে হুতিদের দমনে সৌদী সরকারের দায়িত্বশীল ভূমিকাকে আমি সর্বান্তকরনে সমর্থন করি। আমি মনে করি, মধ্যপ্রাচ্যের একটি শান্তিপূর্ণ দেশ ইয়েমেন-এ জঙ্গী গোষ্ঠি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তা দমনের চেষ্টা করা না হলে ওই অঞ্চল আরো অশান্ত হয়ে উঠতো এবং তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তো।

তিনি বলেন, এমতপরিস্থিতিতে সৌদীআরবের সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে সমূহ বিপর্যয় থেকে ইয়েমেনকে যেমন রক্ষা করার পদক্ষেপ নিয়েছেন- অপরদিকে মধ্যপ্রাচ্যেও শান্তি বজায় রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই পদক্ষেপ গ্রহণের জন্য সৌদী সরকারকে আমি এবং আমার পার্টি জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, সৌদীআরব এর আগেও ইরাকের কুয়েত দখলের পরে- দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গোটা বিশ্বে প্রশংসা কুঁড়িয়েছে এবং কুয়েতের সার্বভৌমত্ব রক্ষা করে দিয়েছে। ওই সময় আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সৌদি সরকারকে সহযোগিতার জন্য বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ভ্রাতৃপ্রতীম রাষ্ট্র সৌদীআরবের পাশে দাঁড়িয়েছিলাম।

আমি সর্বদায় মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতীম মুসলিম রাষ্ট্রসমূহে অব্যাহত সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করি। সৌদীআরবও মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তার জন্য গোটা মুসলিম জাহান সৌদী সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞ থাকবে।

আমি আশা করি, ইয়েমেনের সরকার রক্ষায় হুতিদের দমনে সৌদীআরবের সামরিক অভিযান সফল হবে এবং আমি সৌদী সরকারের সাফল্য কামনা করি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ইয়েমেনে সৌদী হামলার প্রতি এরশাদের পূর্ণ সমর্থন

আপডেট টাইম : ০১:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫