পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফেনীতে পিস্তল-গুলিসহ যুবলীগকর্মী আটক

ফেনী : জেলার সদর উপজেলা থেকে একটি বিদেশী পিস্তল, কার্তুজ ও দুই রাউন্ড গুলিসহ মোহাম্মদ হাশেম (৩৮) নামে এক ‘যুবলীগকর্মী’কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হাশেম সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।

শুক্রবার রাত ৯টার দিকে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এলাকায় সে যুবলীগকর্মী হিসেবে পরিচিত।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার হাজী হোটেলে অবস্থান করার সময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবলীগকর্মী মোহাম্মদ হাশেমকে আটক করা হয়।

হাশেমকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফেনীতে পিস্তল-গুলিসহ যুবলীগকর্মী আটক

আপডেট টাইম : ০৩:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫