অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

কামারুজ্জামান নন্দিত আর আ.লীগ সরকার ধিকৃত: শিবির

ঢাকা : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে নন্দিত আর বর্তমান সরকারকে ধিকৃত বলে আখ্যায়িত করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

শুক্রবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামারুজ্জামান গণমানুষের প্রিয় নেতা। ষড়যন্ত্রের শিকার এই মহান নেতা মানুষের কাছে নন্দিত, উল্টো দিকে ষড়যন্ত্রকারী আওয়ামী সরকার সকলের কাছেই ধিকৃত।

শিবির সভাপতি বলেন, কামারুজ্জামান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি যেমন ছাত্র রাজনীতিতে ভূমিকা রেখেছেন, একইভাবে জাতীয় রাজনীতিতেও অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। ইসলামের সেবায় ও গণতন্ত্রের পক্ষে কামারুজ্জামানের ভূমিকাই তাঁকে ফ্যাসিবাদী সরকারের শত্রুতে পরিণত করেছে। আজ কামারুজ্জামানকে অন্যায়ভাবে ফাঁসিকাষ্ঠে ঝোলানোর যে পায়তারা চলছে, তা সারাদেশের ইসলামপ্রেমী ও গণতন্ত্রকামী মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, কামারুজ্জামান কে ছিলেন, কী করেছেন তা আপনারা ভালো করেই জানেন। মুক্তিযুদ্ধ চলাকালে যার বয়স কুড়িও পেরোয়নি, তাকে আজ নানান কিসসা সাজিয়ে হত্যার পায়তারা চলছে। আপনারা প্রত্যেকেই আজ এই হত্যার অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তা নাহলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সামনের দিনে আরো হাজারো নিরপরাধ মানুষকে অবিচারের মাধ্যমে হত্যার চেষ্টা করবে।’’

সংগঠনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কামারুজ্জামান নন্দিত আর আ.লীগ সরকার ধিকৃত: শিবির

আপডেট টাইম : ০৭:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫