অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর যৌনপল্লীতে বিক্রির সময় প্রতারক আটক

রাজবাড়ী : ধর্ষণের পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির সময় ফরিদুল ইসলাম (২৮) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই যৌনপল্লীর প্রবেশপথ থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও ফরিদুলকে আটক করা হয়। ফরিদুল কালুখালী উপজেলার মৃগী পাতুরিয়া গ্রামের মোবারক খানের ছেলে।

ওই ছাত্রী জানায়, খুলনার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে সে। সম্প্রতি আকাশ নামের এক সহপাঠীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে গত শুক্রবার পরিবারের সদস্যরা তাকে বকাঝকা ও মারধর করেন। এতে অভিমানে করে সে পরদিন বাসে চড়ে ঢাকায় চলে আসে। গাবতলী টার্মিনালে সারাদিন বসে থাকার পর আকাশ নামের আরেক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। অসহায়ত্বের কথা শুনে তিনি ওই রাতে তাকে স্থানীয় এক বাসায় থাকতে দেন। পরের দিন সকালে চাকরির জন্য সাভারের নবীনগরে যাওয়ার পর আকাশ নামের যুবককে সে হারিয়ে ফেলে।

স্কুল ছাত্রী আরও জানায়, পরে বিকেলে নবীনগরের একটি বাস কাউন্টারের সামনে ফরিদুলের সঙ্গে তার পরিচয় হয়। তার সমস্যার কথা শোনার পর চাকরি দেয়ার আশ্বাস দিয়ে স্থানীয় এক বাসায় তাকে আটকে রাখেন ফরিদুল। সোমবার দুপুরে দৌলতদিয়া নিয়ে গিয়ে তাকে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের কাছে সাহায্য চায় সে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দৌলতদিয়া যৌনপল্লীর প্রবেশপথ থেকে তাকে উদ্ধার করে ফরিদুলকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্লাহ জানান, স্কুলছাত্রীকে আটকে রাতে ধর্ষণ করে ফরিদুল। সে বিষয়টি স্বীকার করেছে।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাদী হয়ে মানবপাচার আইনে একটি মামলা করেছেন বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

স্কুলছাত্রীকে ধর্ষণের পর যৌনপল্লীতে বিক্রির সময় প্রতারক আটক

আপডেট টাইম : ০৭:০০:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫