পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোকলেছ মিয়া (৩৭) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকলেছ সিলেট শহরের বাসিন্দা। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ-৪৫ ব্যাটালিয়ন কুড়িগ্রামে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোকলেছ মিয়া তার গ্রামের বাড়ি সিলেট থেকে সাগরিকা পরিবহনের একটি বাসে করে কর্মস্থলে কুড়িগ্রামে ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় বিপরীতমুখী একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী মোকলেছ মারা যান। আহত হন অন্তত ৪ বাসযাত্রী। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহত বিজিবি সদস্যের পদবী জানা যায়নি। তার মরদেহ প্রাথমিক ভাবে কর্মস্থল কুড়িগ্রামে নেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান দুর্ঘটনা ও বিজিবি সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

আপডেট টাইম : ০৯:৫১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০১৫